উদ্দীপকের (i) নং নির্দেশিত ভিটামিনের উৎস এবং কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের (i) নং হলো ভিটামিন-A। নিচে ভিটামিন A এর উৎস ও কার্যাবলি ব্যাখ্যা করা হলো: ভিটামিন A আমাদের স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থতার জন্য অপরিহার্য। ভিটামিন A এর উৎস- ১. ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেলসমৃদ্ধ মাছে ভিটামিন A পাওয়া যায়। ২. কড মাছে প্রচুর ভিটামিন-A পাওয়া যায়। ৩. ক্যারোটিনসমৃদ্ধ শাকসবজি যেমন- লালশাক, পুঁইশাক, কলমি শাক, গাজর, মিষ্টি কুমড়ায় প্রচুর ভিটামিন A থাকে। ৪. বিভিন্ন ধরনের ফল যেমন- আম, পাকা পেঁপে, কাঁঠালে ভিটামিন-A পাওয়া যায়। কার্যাবলি : ১. দেহের স্বাভাবিক বর্ধন ও গঠনে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। ২. দেহের আবরণীকলা সতেজ রাখে। ৩. হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। ৪. দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
উদ্দীপকের (i) নং নির্দেশিত ভিটামিনের উৎস এবং কার্যাবলি ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর