ভরসূচি অনুযায়ী রনি কি সুস্থ দেহের অধিকারী? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: 'গ' হতে পাই, রনির BMI হচ্ছে ৩১.১১। ভরসূচি অনুযায়ী রনির এই অবস্থা হচ্ছে স্থূল। রনি সুস্থ দেহের অধিকারী নয়। নিচে আমার উত্তরের সপক্ষে আলোচনা করা হলো- উদ্দীপকের রনির BMI ৩১.১১। তিনি ভাত, মাছ, মাংস এবং মিষ্টি জাতীয় খাদ্য খেতে পছন্দ করেন। এক্ষেত্রে তিনি শারীরিক সুস্থতার জন্য সুষম খাবারের ভারসাম্য বজায় রাখেন না। তিনি শর্করা ও প্রোটিন ও চর্বিজাতীয় খাবার তালিকায় বেশি রাখেন। ফলে শরীরে অতিরিক্ত শর্করা ও প্রোটিন শরীরে জমে স্বাভাবিক ওজনের চেয়ে বেশি স্থূল হয়ে পড়েছেন। তিনি শারীরিক ব্যায়াম পরিশ্রম করতে চান না। ফলে তিনি বেশি পরিমাণে শর্করা ও প্রোটিন খাচ্ছেন কিন্তু সেটি সঠিকভাবে ব্যয় করতে পারেন না। যার জন্য শরীরে মেদ জমছে। বর্তমানে রনির এই স্থূল অবস্থা তার শারীরিক সুস্থতার জন্য হুমকিস্বরূপ। ফলে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন। এটি হতে পরিত্রাণ পেতে হলে- ১. ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের ডায়েট চার্ট নির্ধারণ করবেন। ২. নিয়মিত শারীরিক পরিশ্রম যেমন ব্যায়াম করবেন। ৩. খাবারে শাক-সবজি ও ফলমূল রাখবেন। ৪. পরিমিত পানি এবং রাফেজযুক্ত খাবার গ্রহণ করবেন যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। উদ্দীপকের রনি যদি সুষম খাদ্য পিরামিড এবং নিয়মিত ব্যায়াম ও পরিশ্রম করেন তবে তিনি নিজেকে উন্নত জীবন ব্যবস্থায় খাপ খাওয়াতে পারবেন।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
ভরসূচি অনুযায়ী রনি কি সুস্থ দেহের অধিকারী? উত্তরের সপক্ষে তোমার মতা…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর