দৈনিক চাহিদার বেশি ভিটামিন D গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর কিনা ব্যাখ্যা করো।
উত্তর: ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। তবে দৈনিক চাহিদার চেয়ে বেশি পরিমাণে ভিটামিন D গ্রহণ করলে তা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে অধিক পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। যার ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন- বৃক্ক (কিডনি), হৃৎপিণ্ড এবং ধমনিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। এই অতিরিক্ত ক্যালসিয়াম সঞ্চয় শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
দৈনিক চাহিদার বেশি ভিটামিন D গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর কিনা ব্যাখ্যা করো।
উত্তর