উদ্দীপকের (ii) ও (iii) নং ছকের ভিটামিনের চেয়ে (iv) নং ছকের ভিটামিন অধিক গুরুত্ব বহন করে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের (ii) ও (iii) নং যথাক্রমে ভিটামিন B₁ বা থায়ামিন এবং ভিটামিন-B₁₂ এবং (iv) নং হলো ভিটামিন C। ভিটামিন B₁ ও B₁₂ এর চেয়ে ভিটামিন-C এর গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো : ভিটামিন B দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানিতে দ্রবণীয় ১২ প্রকার ভিটামিন B রয়েছে। ভিটামিনের এ গুচ্ছকে ভিটামিন B কমপ্লেক্স বলা হয়। B কমপ্লেক্সের মধ্যে ভিটামিন-B₁ ও ভিটামিন B₁₂ শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থায়মিনের অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়াও স্নায়ুর দুর্বলতা, খাদ্যে অরুচি, মানসিক ক্লান্তি দেখা যায়। থায়মিনের উৎসগুলো হলো ঢেঁকিছাটা চাল, আটা, ডাল, যকৃৎ, ডিম, দুধ। ভিটামিন-১২ যাকে সায়ানোকোবালামিন বলা হয়। এটির অভাবে রক্ত স্বল্পতা দেখা যায় এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। এটি যকৃৎ, দুধ, মাছ, মাংস, পনির প্রভৃতিতে পাওয়া যায়। অন্যদিকে ভিটামিন-C শাকসবজি এবং টাটকা ফলে পাওয়া যায়। শাকসবজির মধ্যে মুলাশাক, লেটুস, কাঁচা মরিচ, ফুলকপি, করলা এবং ফলের মধ্যে আমলকী, লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদিতে ভিটামিন C এর উৎস। ভিটামিন C শরীরের ক্ষত পুনর্গঠন; ত্বক, হাড়, দাঁতের কোষগুলোকে জোড়া লাগিয়ে মজবুত করে। এটি স্নেহ, আমিষ ও অ্যামাইনো এসিডের বিপাকীয় কাজে ভূমিকা রাখে। এটি ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে। এছাড়াও রোগ প্রতিরোধ করে। এর অভাবে স্কার্ভি হয় এবং অস্থির গঠন মজবুত হয় না। ভিটামিন-C অভাব হলে ত্বকের ঘা সহজে শুকায় না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, ভিটামিন-C সহজলভ্য এবং এটি ভিটামিন B₁ এবং ভিটামিন B₁₂ এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
উদ্দীপকের (ii) ও (iii) নং ছকের ভিটামিনের চেয়ে (iv) নং ছকের ভিটামিন …
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর