মারুফকে সঠিক পথে ফিরিয়ে আনতে তার পিতামাতা ও শিক্ষকদের কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লক্ষণগুলো থেকে ধারণা করা যায় মারুফ মাদকাসক্ত হয়ে পড়েছে। ফলে মারুফ তার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে অস্বাভাবিক জীবনযাপন শুরু করেছে। এতে করে সে তার সমাজ ও পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় তার পিতামাতা ও শিক্ষকদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। নিচে সে পদক্ষেপগুলো উল্লেখ করা হলো- ১. প্রথমেই মারুফকে তার ড্রাগ নেওয়া বন্ধুদের কাছ থেকে আলাদা করতে হবে। ২. মারুফের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলে তার সমস্যা সম্পর্কে জানতে হবে। ৩. প্রয়োজনে তাকে মাদক নিরাময় হাসপাতাল বা কেন্দ্রে ভর্তি করাতে হবে। ৪. অত্যন্ত সহানুভূতির সাথে তাকে চিকিৎসা করাতে হবে। ৫. তার হতাশা দূর করার জন্য বাবা-মা ও শিক্ষকদের আশার বাণী শুনাতে হবে। ৬. মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে তাকে জানাতে হবে। ৭. পূর্বের চেয়ে পিতামাতা ও শিক্ষকদের তার প্রতি আরও যত্নশীল হতে হবে। ৮. তাকে এমন মানসিক চিকিৎসা করাতে হবে যাতে করে সে ড্রাগের কথা মনে না করতে পারে। ৯. তার মনকে প্রফুল্ল রাখতে বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে যেতে হবে। ১০. মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক ও এর ব্যবহারে আইনের শাস্তি সম্পর্কে তাকে ভালোভাবে অবগত করাতে হবে। পরিবেশে বলা যায়, উপর্যুক্ত পদক্ষেপগুলির মাধ্যমে মারুফের পিতামাতা ও শিক্ষকরা তাকে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে।
SSC বিজ্ঞান অধ্যায়-১ : উন্নততর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১ : উন্নততর জীবনধারা · সৃজনশীল
মারুফকে সঠিক পথে ফিরিয়ে আনতে তার পিতামাতা ও শিক্ষকদের কী কী পদক্ষেপ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর