উক্ত অঙ্গটিতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কীভাবে ঘটে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। নিম্নে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের গতিপথ বিশ্লেষণ করা হলো: ১. অলিন্দদ্বয় যখন ডায়াস্টোল অবস্থায় থাকে তখন সারা দেহের [গণিত] যুক্ত রক্ত উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে আসে। ২. অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ অলিন্দের সিস্টোল হয়। ফলে ডান অলিন্দ থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। এ সময় নিলয় ডায়াস্টোল অবস্থায় থাকে। ৩. নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ নিলয়ে সিস্টোল হয়। এভাবে হৃৎপিণ্ডের পর্যায়ক্রমে সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে মানুষের দেহে রক্ত সংবহন হয়। এ সময় বাম নিলয় থেকে বিশুদ্ধ [গণিত] সমৃদ্ধ রক্ত অ্যাওটা এবং রক্ত বিভিন্ন ধমনি ও শাখা ধমনি দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে। অপরদিকে পালমোনারি ধমনি থেকে [গণিত] যুক্ত রক্ত পালমোনারি জালকে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে আসে এবং সারা দেহস্থ রক্ত থেকে [গণিত] যুক্ত রক্ত উপশিরা, শিরা ও ভ্যানাকোভা দিয়ে পুনরায় অলিন্দে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে সারাদেহে রক্ত প্রবাহিত হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উক্ত অঙ্গটিতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কীভাবে ঘটে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যা হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। অলিন্দ দুটি আন্তঃঅলিন্দ পর্দা দিয়ে এবং নিলয় দুটি আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। অলিন্দের প্রাচীর পাতলা। নিলয়ের প্রাচীর পুরু ও পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম নিলয়ের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয় থেকে মহাধমনি উৎপন্ন হয়।উত্তর