হাইপারটেনশন বলতে কী বুঝায়?
উত্তর: উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহকাল ধমনিগাত্রে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সবসময় ১৬০ মি.মি. পারদ স্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক চাপ সবসময় ৯৫ মি.মি. পারদস্তম্ভ বা তার বেশি থাকে, তবে তার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে বলা যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
হাইপারটেনশন বলতে কী বুঝায়?
উত্তর