রহিমের দেহ থেকে ক্ষরিত উপাদানটি জমাট বাঁধার কৌশল ব্যাখ্যা করো।
উত্তর: রহিমের দেহ থেকে ক্ষরিত উপাদানটি হলো রক্ত। নিচে রক্ত জমাট বাঁধার কৌশল ব্যাখ্যা করা হলো- রক্ত জমাট বাঁধার কাজটি সম্পন্ন হয় অণুচক্রিকার মাধ্যমে। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সে স্থানের অণুচক্রিকাগুলো ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ সৃষ্টি করে। এ পদার্থগুলো রক্তের আমিষ প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীতে রক্তরসের প্রোটিন-ফাইব্রিনোজেনকে ফাইব্রিনজালকে পরিণত করে রক্ত তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধায় এবং রক্ত ক্ষরণ বন্ধ করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
রহিমের দেহ থেকে ক্ষরিত উপাদানটি জমাট বাঁধার কৌশল ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর