শারীরিক সুস্থতার ক্ষেত্রে উদ্দীপকের 'A [গণিত] ও 'C [গণিত] এর মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A হচ্ছে শ্বেত রক্তকোষ এবং চিত্র-C হচ্ছে অণুচক্রিকা। শ্বেত রক্তকোষ এবং অণুচক্রিকা উভয়টিই দেহের জন্য উপকারী। তবে শারীরিক সুস্থতার ক্ষেত্রে শ্বেত রক্তকোষ অধিক গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা। অর্থাৎ শরীরের কোনো ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে রক্তক্ষরণ বন্ধ হয়। আর শ্বেত রক্তকোষ দেহের রক্ষাকবজ হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের শ্বেত কোষ রয়েছে। এদের মধ্যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এবং এ অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ-জীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবার মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ইওসিনোফিল ও বেসোফিল নামক শ্বেত কোষ হিস্টামিন নামক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। এভাবেই শ্বেত রক্তকোষ দেহকে বিভিন্ন রোগ-জীবাণুর হাত থেকে রক্ষা করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শ্বেত রক্তকোষ ও অণুচক্রিকার মধ্যে শারীরিক সুস্থতার ক্ষেত্রে শ্বেত রক্তকোষ অধিক গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
শারীরিক সুস্থতার ক্ষেত্রে উদ্দীপকের 'A ও 'C এর মধ্যে কোনটি অধিক গ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর