B ও C একই যোজক বলয়ে অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের B ও C হলো যথাক্রমে শ্বেত রক্তকোষ এবং অণুচক্রিকা। উভয় রক্তকোষ একই তরল যোজক কলা অর্থাৎ রক্তের অংশ কিন্তু এদের কাজ ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো- শ্বেত রক্তকোষ রক্তের অংশ হলেও এটি প্রধানত সংক্রমণ প্রতিরোধে কাজ করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগজীবাণু ধ্বংস করে। মনোসাইট, নিউট্রোফিল ইত্যাদি শ্বেত রক্তকোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ভক্ষণ ও ধ্বংস করে। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার অভ্যন্তরে জমাট বাঁধতে বাধা দেয়। কিন্তু অণুচক্রিকা শুধুমাত্র রক্তের ক্ষত স্থানে জমাট বাঁধা এবং রক্তপাত বন্ধ করতে সহায়তা করে। তাই বলা যায়, শ্বেত রক্তকোষ এবং অণুচক্রিকা উভয় রক্তকোষ একই তরল যোজক কলা রক্তের অংশ হলেও এদের কাজ ভিন্নরকম।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
B ও C একই যোজক বলয়ে অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন- বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর