উদ্দীপকে উল্লিখিত নালি দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তরল পদার্থের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A ও B নালি দুটি অর্থাৎ ধমনি ও শিরার মধ্যদিয়ে প্রবাহিত তরল পদার্থ হচ্ছে রক্ত। নিচে রক্তের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। রক্তের লোহিত কণিকা ও রক্তরস প্রধানত এ কাজটি করে। ২. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। ৩. দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিপাককৃত খাদ্যসার দেহের টিস্যুকোষ গুলোতে বহন করে। ৪. নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোকে বৃক্কে পরিবহন করে। ৫. দেহের তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ৬. দেহে রোগজীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রফিল শ্বেত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। লিম্ফোসাইট শ্বেত কণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরে থেকে জীবাণুকে প্রতিহত করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নালি দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তরল পদার্থের গুরুত…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর