সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা কীভাবে 'H [গণিত] অঙ্গটিকে সুস্থ রাখতে এবং তার কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'H [গণিত] অঙ্গটি হলো হৃৎপিণ্ড। সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা যেভাবে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে এবং কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে তা নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো— উদ্দীপকে উল্লিখিত 'H [গণিত] অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে এবং কার্যকারিতা বজায় রাখতে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যে পর্যাপ্ত শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ ও কম চর্বি থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং রক্তনালিতে চর্বি জমে না। ফলে হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে রক্ত পাম্প করতে পারে। এছাড়া উদ্ভিজ্জ তেল, সামুদ্রিক মাছের তেল প্রভৃতি কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। নিয়মিত ব্যায়াম হৃদপেশিকে শক্তিশালী করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপ ও স্থূলতা কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। এছাড়া ধূমপান, মাদক ও অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্যকর জীবনধারা হৃৎপিণ্ডের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। অতএব, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারা হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং দীর্ঘদিন স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা কীভাবে 'H অঙ্গ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর