রক্তের গ্রুপ জানা জরুরি কেন?
উত্তর: কোনো দাতার রক্ত গ্রহীতার দেহে দেওয়ার আগে সবসময়েই দুজনের রক্তের গ্রুপ জানার জন্য পরীক্ষা করা খুব জরুরি। ভুল গ্রুপের রক্ত দেওয়া হলে গ্রহীতার রক্তকণিকা গুচ্ছবদ্ধ হয়ে বা জমাট বেঁধে যেতে পারে, যা রোগীর প্রাণহানির কারণ হতে পারে। দুর্ঘটনা বা অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে জীবন বাঁচাতে দ্রুত সঠিক গ্রুপের রক্ত দেওয়ার জন্য নিজের ও দাতার গ্রুপ, জানা আবশ্যক। কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা দেখা দিলে বা আইনি বিবাদের সৃষ্টি হলে রক্তের গ্রুপ পরীক্ষা করে অনেক সময় তার সঠিক সমাধান করা যায়। ফরেনসিক বিজ্ঞানে অপরাধীদের শনাক্ত করার জন্য বিশেষ প্রক্রিয়ায় রক্তের গ্রুপ নির্ণয়ের সাহায্য নেওয়া হয়। রক্ত আদান-প্রদানের আগে গ্রুপ ম্যাচিংয়ের পাশাপাশি রক্তে এইডস বা হেপাটাইটিসের মতো প্রাণঘাতী রোগের জীবাণু আছে কি না তা পরীক্ষা করাও জীবন রক্ষার জন্য জরুরি।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
রক্তের গ্রুপ জানা জরুরি কেন?
উত্তর