উদ্দীপকের অঙ্গটিতে রক্ত প্রবাহের গতিপথ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিজ্ঞান শিক্ষক যে অঙ্গটির বর্ণনা দিয়েছেন, সেটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটি পাম্পের মতো অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। নিচে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহের গতিপথ বিশ্লেষণ করা হলো- হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বা প্রবাহ মূলত চারটি ধাপের সমন্বয়ে গঠিত একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, যাকে কার্ডিয়াক চক্র বলা হয়। ধাপগুলো হলো- অলিন্দের ডায়াস্টোল : এই ধাপে হৃৎপিণ্ডের অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে। ফলে সারা শরীরের কার্বন ডাই-অক্সাইড ( [গণিত] ) যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে ফুসফুস থেকে অক্সিজেন ( [গণিত] ) সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দের সিস্টোল : অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে এগুলো সংকুচিত হয়। এতে ডান অলিন্দ থেকে [গণিত] যুক্ত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে স্থানান্তরিত হয়। নিলয়ের সিস্টোল : নিলয় দুটি রক্তপূর্ণ হওয়ার পর সংকুচিত হয়। এই সময়ে ডান নিলয় থেকে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যায় এবং বাম নিলয় থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। নিলয়ের এই সিস্টোল বা সংকোচনের সময় কপাটিকাগুলো বন্ধ হওয়ার ফলে হৃৎপিণ্ডে 'লাব' শব্দের সৃষ্টি হয়। নিলয়ের ডায়াস্টোল : নিলয়ের সংকোচনের পরপরই এটি প্রসারিত হয় এবং পুনরায় অলিন্দ থেকে রক্ত এসে নিলয় পূর্ণ হতে থাকে। এই সময়ে সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার সময় হৃৎপিণ্ডে দ্বিতীয় শব্দের সৃষ্টি হয়, যাকে 'ডাব' বলে। সুতরাং, হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো ছন্দের তালে সংকুচিত ও প্রসারিত হয়ে সারা শরীর থেকে দূষিত রক্ত সংগ্রহ করে ফুসফুসে পাঠায় এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে রক্ত প্রবাহের নিরবচ্ছিন্ন গতিপথ নিশ্চিত করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটিতে রক্ত প্রবাহের গতিপথ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যা হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডটি চার প্রকোষ্ঠবিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। অলিন্দ দুটি আন্তঃঅলিন্দ পর্দা দিয়ে এবং নিলয় দুটি আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। অলিন্দের প্রাচীর পাতলা। নিলয়ের প্রাচীর পুরু ও পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম নিলয়ের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয় থেকে মহাধমনি উৎপন্ন হয়।উত্তর