সিরামকে রক্তরস বলা যায় কিনা ব্যাখ্যা করো।
উত্তর: রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয় যার প্রায় ৯০ শতাংশই পানি। রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকে মূলত সিরাম বলা হয়। রক্তরস এবং সিরামের মাঝে মূল পার্থক্য হলো রক্তরসে রক্ত তঞ্চনের প্রোটিন থাকে কিন্তু সিরামে তা থাকে না। রক্ত থেকে রক্তকণিকা এবং জমাট বাঁধার প্রোটিন সরিয়ে নিলে যে অবশিষ্টাংশ থাকে তাই সিরাম। সুতরাং উপাদানের এই ভিন্নতার কারণে সিরামকে সরাসরি রক্তরস বা প্লাজমা বলা যায় না।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
সিরামকে রক্তরস বলা যায় কিনা ব্যাখ্যা করো।
উত্তর