'O [গণিত] গ্রুপের রক্ত ইউনিভার্সেল ডোনার- ব্যাখ্যা কর।
উত্তর: O গ্রুপের রক্তধারী ব্যক্তির রক্ত কোষে A ও B উভয় ধরনের অ্যান্টিজেন অনুপস্থিত। অতএব, তাদের রক্ত যে কোনো গ্রহীতা গ্রহণ করতে পারে। কারণ দাতার রক্তে কোনো অ্যান্টিজেন না থাকার জন্য গ্রহীতার (A, B, AB) রক্তের অ্যান্টিবডির সাথে বিক্রিয়ার কোনো প্রশ্ন ওঠে না। O গ্রুপের দাতার অ্যান্টিবডির সাথে গ্রহীতার অ্যান্টিজেনের কোনো বিক্রিয়া ঘটে না। কারণ গ্রহীতার সমস্ত রক্তে মিশে দাতার স্বল্প পরিমাণ অ্যান্টিবডি অত্যন্ত তরল ও প্রভাবমুক্ত হয়ে যায়। অন্য সব গ্রুপকে রক্ত দান করতে পারে এবং সেজন্য কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় না। সে জন্য O গ্রুপের রক্তকে ইউনিভার্সেল ডোনার (সর্বজনীন দাতা) বলা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
' গ্রুপের রক্ত ইউনিভার্সেল ডোনার- ব্যাখ্যা কর।
উত্তর