উদ্দীপকের অঙ্গটির মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিন্ড রক্ত সঞ্চালনতন্ত্রের অন্তর্গত এক রকম পাম্প যন্ত্রবিশেষ। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। মানুষের হৃৎপিন্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন নিচে ব্যাখ্যা করা হলো- ১. অলিন্দদ্বয় যখন ডায়াস্টোল অবস্থায় থাকে তখন সারা দেহের [গণিত] যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। ২. অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ অলিন্দের সিস্টোল হয়। ফলে ডান অলিন্দ থেকে [গণিত] যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে'। এ সময় নিলয়দ্বয় ডায়াস্টোল অবস্থায় থাকে। ৩. নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ নিলয়ে সিস্টোল হয়। এ সময় বাম নিলয় থেকে [গণিত] যুক্ত রক্ত মহাধমনি এবং ডান নিলয় থেকে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনিতে প্রবেশ করে। ৪. মহাধমনি থেকে রক্ত বিভিন্ন ধমনি ও শাখাধমনি দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনি দিয়ে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। এভাবে হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালন হয়ে থাকে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটির মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর