শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখতে তোমার করণীয় ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনপ্রণালি অনুসরণ করে হৃৎপিণ্ড সুস্থ রাখা যায়। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে করণীয় হিসেবে নিম্নলিখিত উপায়গুলো অবলম্বন করা আবশ্যক- ১. দেহের উচ্চতা ও বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা। দেহের ওজন বৃদ্ধি পেলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ২. প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া। ৩. শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্তে জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। ৪. ভিটামিন ও খনিজ লবণের চাহিদা সুষম খাদ্যে যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত। তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। উপরোক্ত বিষয়গুলোর পাশাপাশি, সঠিক ও পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে এবং অতিভোজন হতে বিরত থাকতে হবে। সময়মতো ঘুমাতে হবে এবং ধূমপান ও মদ্যপান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।

SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল

উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখতে তোমার করণীয় ব্যাখ্যা কর।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Jessore · 2025

উত্তর

এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক টিস্যুকে রক্ত বলে।

উত্তর

যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায় তখন সে স্থানের অণুচক্রিকাগুলো ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের আমিষ প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রোথ্রম্বিন পরবর্তীতে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্ত জমাট বাঁধায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিন্ড রক্ত সঞ্চালনতন্ত্রের অন্তর্গত এক রকম পাম্প যন্ত্রবিশেষ। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। মানুষের হৃৎপিন্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন নিচে ব্যাখ্যা করা হলো- ১. অলিন্দদ্বয় যখন ডায়াস্টোল অবস্থায় থাকে তখন সারা দেহের CO2\mathrm{CO}_2 যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে O2\mathrm{O}_2 সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। ২. অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ অলিন্দের সিস্টোল হয়। ফলে ডান অলিন্দ থেকে CO2\mathrm{CO}_2 যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে O2\mathrm{O}_2 সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে'। এ সময় নিলয়দ্বয় ডায়াস্টোল অবস্থায় থাকে। ৩. নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ নিলয়ে সিস্টোল হয়। এ সময় বাম নিলয় থেকে O2\mathrm{O}_2 যুক্ত রক্ত মহাধমনি এবং ডান নিলয় থেকে CO2\mathrm{CO}_2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনিতে প্রবেশ করে। ৪. মহাধমনি থেকে রক্ত বিভিন্ন ধমনি ও শাখাধমনি দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনি দিয়ে CO2\mathrm{CO}_2 যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। এভাবে হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালন হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনপ্রণালি অনুসরণ করে হৃৎপিণ্ড সুস্থ রাখা যায়। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে করণীয় হিসেবে নিম্নলিখিত উপায়গুলো অবলম্বন করা আবশ্যক- ১. দেহের উচ্চতা ও বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা। দেহের ওজন বৃদ্ধি পেলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ২. প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া। ৩. শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্তে জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। ৪. ভিটামিন ও খনিজ লবণের চাহিদা সুষম খাদ্যে যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত। তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। উপরোক্ত বিষয়গুলোর পাশাপাশি, সঠিক ও পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে এবং অতিভোজন হতে বিরত থাকতে হবে। সময়মতো ঘুমাতে হবে এবং ধূমপান ও মদ্যপান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।
SSCবিজ্ঞানঅধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হৃদচক্র বলতে কী বুঝায়?

হৃদচক্র বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বেতকণিকার ভূমিকা উল্লেখ করো।

শ্বেতকণিকার ভূমিকা উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন?

সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আমরা কীভাবে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি?

আমরা কীভাবে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে দুটি পার্থক্য লেখো।

অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আমাদের শরীরের জন্য HDL উপকারী কেন?

আমাদের শরীরের জন্য HDL উপকারী কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.থ্রোম্বোসাইট বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

থ্রোম্বোসাইট বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার

ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এবং কেন?

রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অ্যানিমিয়া কী?

অ্যানিমিয়া কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হাইপারটেনশন বলতে কী বুঝায়?

হাইপারটেনশন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন?

রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।