উদ্দীপকের চিত্রে [গণিত] ও [গণিত] এর কাজ পরস্পরের বিপরীত-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে ' [গণিত] ' হলো ফুসফুসীয় ধমনি এবং ' [গণিত] ' হলো ফুসফুসীয় শিরা, এদের কাজ পরস্পরের বিপরীত। নিচে তা বিশ্লেষণ করা হলো- যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিন্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনি বলে। ধমনি শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখায় বিভক্ত হয় এবং এদের শাখা ধমনি এবং অ্যাটোরিওল বলে। এগুলো ক্রমশ শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতিসূক্ষ্ম কৈশিক জালিকায় শেষ। ধমনির মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে উচ্চমাত্রায় অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। তবে ফুসফুসীয় ধমনি এর ব্যতিক্রম। এই রক্তনালি দিয়ে হৃৎপিন্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে এটিকে ধমনি বলা হলেও এটি উচ্চমাত্রায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। অন্যদিকে যেসব রক্তনালির মাধ্যমে উচ্চমাত্রায় কার্বন-ডাইঅক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাদের শিরা বলে। তবে ফুসফুসীয় শিরা এর ব্যতিক্রম। এর মাধ্যমে রক্ত হৃৎপিন্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয়। তবে এই শিরা ফুসফুস থেকে উচ্চমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। অতএব উপর্যুক্ত আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, চিত্রের 'X [গণিত] ও 'Y [গণিত] অর্থাৎ ফুসফুসীয় ধমনি ও ফুসফুসীয় শিরার কাজ পরস্পরের বিপরীত।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে ও এর কাজ পরস্পরের বিপরীত-বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
'উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যা হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। অলিন্দ দুটি আন্তঃঅলিন্দ পর্দা দিয়ে - এবং নিলয় দুটি আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। অলিন্দের প্রাচীর পাতলা। নিলয়ের প্রাচীর পুরু ও পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম নিলয়ের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয় থেকে মহাধমনি উৎপন্ন হয়।উত্তর