রামিম ও কায়েসের রোগ দুটি কি একই ধরনের? যুক্তিসহ তোমার মতামত লেখ।
উত্তর: উদ্দীপকে রামিম ও কায়েসের রোগ হলো যথাক্রমে সিকিল সেল ও থ্যালাসেমিয়া। অর্থাৎ তাদের রোগ দুটি একই ধরনের নয়। নিচে যুক্তিসহ মতামত উপস্থাপন করা হলো- সিকিল সেল রোগটি মানুষের রক্তকণিকার একটি রোগ, যা পয়েন্ট মিউটেশনের ফলে সৃষ্টি হয়। স্বাভাবিক লোহিত কণিকার আকৃতি চ্যাপ্টা। কিন্তু সিকিল সেল এর ক্ষেত্রে লোহিত কণিকাগুলোর আকৃতি অনেকটা কাস্তের মতো। এর ফলে সিকিল সেলগুলোর সূক্ষ্ম রক্ত নালিকাগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং দেহের সে স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। এছাড়া সিকিল সেলের কারণে দেহে রক্তশূন্যতা দেখা দেয়, কারণ ঐ রক্তকণিকাগুলো যত দ্রুত ভেঙে যায়, তত দ্রুত লোহিত কণিকা উৎপন্ন হয় না। অন্যদিকে, থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। এ রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। যখন মাতা ও পিতা উভয়ের অটোজোমে এ জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এই রোগের প্রকাশ ঘটায়। এ রোগের জন্য রোগীকে প্রতি ৩ মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
রামিম ও কায়েসের রোগ দুটি কি একই ধরনের? যুক্তিসহ তোমার মতামত লেখ।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর