B ও C রক্ত কণিকার সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে মানবদেহে কী কী সমস্যা দেখা দিতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত B ও C দ্বারা যথাক্রমে শ্বেত রক্তকোষ ও অণুচক্রিকা চিহ্নিত করা হয়েছে। এদের সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে মানবদেহে নিম্নরূপ সমস্যা দেখা দিতে পারে- ১. লিউকোমিয়া: নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যধিক হারে বেড়ে ৫০,০০০-১,০০০,০০০ হয়, তাহলে তাকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। ২ . লিউকোসাইটোসিস: শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি ২০,০০০-৩০,০০০ হয়, তাকে লিউকোসাইটোসিস বলে। নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগে এ অবস্থা হয়। ৩. থ্রম্বোসাইটোসিস: এ অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালির রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থম্বোসিস এবং গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। ৪. পারপুরা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে এ অবস্থা হতে পারে। এ অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
B ও C রক্ত কণিকার সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে মানবদেহে কী কী সমস্য…
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর