দেহে রক্ত সঞ্চালনে 'B [গণিত] এবং 'C [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে 'B [গণিত] হলো ধমনি এবং 'C [গণিত] হলো শিরা। মানবদেহে রক্ত সঞ্চালনে ধমনি ও শিরার ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- ধমনির প্রাচীর পুরু এবং তিন স্তরে বিভক্ত। ধমনি দেহের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখায় বিভক্ত হয়; এদের শাখা ধমনি বলে। এগুলো ক্রমশ শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতিসূক্ষ্ম কৈশিক জালিকায় শেষ হয়। এভাবে ধমনি হৃৎপিণ্ড থেকে শরু করে কৈশিক জালিকায় শেষ হয়। ধমনির মাধ্যমে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে পৌঁছায়। অপরদিকে শিরা কার্বন ডাইঅক্সাইডসমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে। শিরার প্রাচীর ধমনির মতো তিনস্তরী হলেও বেশ পাতলা ও গহ্বর বড়। শিরায় কপাটিকা থাকায় রক্ত এর মধ্য দিয়ে অতি ধীরে একমুখে প্রবাহিত হয়। এভাবেই, ধমনি ও শিরা মানবদেহে রক্ত সঞ্চালনে ভূমিকা রেখে দেহ সুস্থ থাকতে সহায়তা করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
দেহে রক্ত সঞ্চালনে 'B এবং 'C এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর