থ্যালাসেমিয়াকে বংশগত রোগ বলা হয় কেন?
উত্তর: থ্যালাসিমিয়া একটি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকাণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। মানুষের অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা এ রোগটি ঘটে বলে এটিকে বংশগত রোগ বলা হয়। যখন মাতা ও পিতা উভয়ের অটোজমে এ জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এ রোগের প্রকাশ ঘটে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
থ্যালাসেমিয়াকে বংশগত রোগ বলা হয় কেন?
উত্তর