উদ্দীপকের (ii) নং চিত্রের A ও B কণিকার সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে কী সমস্যা হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত (ii) নং চিত্রের A ও B দ্বারা যথাক্রমে লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকোষ ও অণুচক্রিকাকে বোঝানো হয়েছে। এদের সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন- ১. পলিসাইথিমিয়া: লোহিত রক্তকোষের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে এ রোগ হয়। ২. অ্যানিমিয়া: এক্ষেত্রে লোহিত রক্তকোষের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায়। ৩. থ্যালাসিমিয়া: এটি এক ধরনের বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্ত শূন্যতা সৃষ্টি হয়। ৪. থ্রম্বোসাইটোসিস: এ অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। ৫. পারপুরা : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে এ অবস্থা হতে পারে। এ অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকের (ii) নং চিত্রের A ও B কণিকার সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে…
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যা হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয় বলে। অলিন্দ দুটি আন্তঃঅলিন্দ পর্দা দিয়ে এবং নিলয় দুটি আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। অলিন্দের প্রাচীর পাতলা। নিলয়ের প্রাচীর পুরু ও পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম নিলয়ের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয় থেকে মহাধমনি উৎপন্ন হয়।উত্তর