শেয়ারFacebookWhatsApp

জামান সাহেবের এ ধরনের সমস্যার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জামান সাহেবের বুকের বামদিকে প্রচণ্ড ব্যথাটি অ্যানজাইনাজনিত। নিচে অ্যানজাইনার কারণ ব্যাখ্যা করা হলো- করোনারি ধমনি দ্বারা হৃৎপিণ্ডের প্রাচীরের পেশিতে রক্ত সরবরাহ কমে গেলে পেশির কোষগুলো অক্সিজেন ও শর্করা স্বল্পতায় পড়ে এবং শক্তি উৎপাদন বাধাগ্রস্ত হয়। কিন্তু দেহে অবিরাম রক্ত সরবরাহের জন্য হৃদপেশিগুলোকে সর্বদা কার্যক্ষম থাকতে হয়। পরিমিত অক্সিজেনের অভাবে হৃদপেশির কোষগুলো অবাত শ্বসন প্রক্রিয়ায় বিকল্প উৎস পাইরুভিক এসিড থেকে শক্তি উৎপাদন করে। এ সময় উপজাত হিসেবে ল্যাকটিক এসিড তৈরি হয়। অধিক পরিমাণে ল্যাকটিক এসিড তৈরি হলে তা পেশিতে জমা হয় ফলে ব্যথা অনুভব হয়। করনারি ধমনির সমস্যা ছাড়াও অ্যানজাইনা হতে পারে। অ্যানজাইনা আক্রান্ত মাত্র ৩০% মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা সমস্যার কারণে করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ বিঘ্নিত হয়। এছাড়া অ্যানিমিয়া আক্রান্ত রোগীরও অ্যানজাইনা দেখা দেয় কেননা তাদের রক্তে পরিমিত অক্সিজেন থাকে না। আবার যেসব মানুষের হৃৎপিণ্ডের প্রাচীর অতিমাত্রায় পুরু থাকে তাদেরও অ্যানজাইনা দেখা দেয়। কারণ তাদের হৃদপ্রাচীর চাহিদার তুলনায় কম অক্সিজেন পেয়ে থাকে। এক কথায় হৃদপেশি যখন [গণিত] সমৃদ্ধ রক্ত পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পায় না তখন অ্যানজাইনা ব্যথার সৃষ্টি হয়। মূলত এ ধরনের ব্যথাই হার্ট অ্যাটাকের সূচনা করে।

SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল

জামান সাহেবের এ ধরনের সমস্যার কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

জামান সাহেব অফিসে একদিন হঠাৎ বুকের বামদিকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। তার রক্তচাপ পারদ স্তম্ভে ১৮০/১২০ (mmHg) পাওয়া গেল। অপরদিকে তাঁর ভাই সোহান সামান্য পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করছেন এবং শরীরের চামড়া শুকিয়ে যাচ্ছে।

Barisal · 2024

উত্তর

রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ রঙের এক রকম স্বচ্ছ রস নিঃসৃত হয় তাকে সিরাম বলে।

উত্তর

রক্তের অ্যান্টিবডি বলতে বুঝায় অ্যান্টিজেনের বিপরীত বস্তু বা নিজস্ব বস্তু বা কণিকা বা কোষ অথবা কোষগুচ্ছ। এটি প্রধানত অ্যান্টিজেনের সাড়ায় দেহের B-লিম্ফোসাইট থেকে উৎপাদিত প্রোটিন জাতীয় পদার্থ। এরা রক্তের প্লাজমা ও কলারসে বর্তমান থাকে। অ্যান্টিবডিগুলো দেহে অনুপ্রবেশকারী বা বহিরাগত অ্যান্টিজেনকে ভক্ষণ করে। কখনো বিনষ্ট করে, কখনো মেরে ফেলে, কখনো আবার বাইরে নিক্ষেপ করে।

উত্তর

উদ্দীপকে জামান সাহেবের বুকের বামদিকে প্রচণ্ড ব্যথাটি অ্যানজাইনাজনিত। নিচে অ্যানজাইনার কারণ ব্যাখ্যা করা হলো- করোনারি ধমনি দ্বারা হৃৎপিণ্ডের প্রাচীরের পেশিতে রক্ত সরবরাহ কমে গেলে পেশির কোষগুলো অক্সিজেন ও শর্করা স্বল্পতায় পড়ে এবং শক্তি উৎপাদন বাধাগ্রস্ত হয়। কিন্তু দেহে অবিরাম রক্ত সরবরাহের জন্য হৃদপেশিগুলোকে সর্বদা কার্যক্ষম থাকতে হয়। পরিমিত অক্সিজেনের অভাবে হৃদপেশির কোষগুলো অবাত শ্বসন প্রক্রিয়ায় বিকল্প উৎস পাইরুভিক এসিড থেকে শক্তি উৎপাদন করে। এ সময় উপজাত হিসেবে ল্যাকটিক এসিড তৈরি হয়। অধিক পরিমাণে ল্যাকটিক এসিড তৈরি হলে তা পেশিতে জমা হয় ফলে ব্যথা অনুভব হয়। করনারি ধমনির সমস্যা ছাড়াও অ্যানজাইনা হতে পারে। অ্যানজাইনা আক্রান্ত মাত্র ৩০% মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা সমস্যার কারণে করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ বিঘ্নিত হয়। এছাড়া অ্যানিমিয়া আক্রান্ত রোগীরও অ্যানজাইনা দেখা দেয় কেননা তাদের রক্তে পরিমিত অক্সিজেন থাকে না। আবার যেসব মানুষের হৃৎপিণ্ডের প্রাচীর অতিমাত্রায় পুরু থাকে তাদেরও অ্যানজাইনা দেখা দেয়। কারণ তাদের হৃদপ্রাচীর চাহিদার তুলনায় কম অক্সিজেন পেয়ে থাকে। এক কথায় হৃদপেশি যখন O2O_2 সমৃদ্ধ রক্ত পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পায় না তখন অ্যানজাইনা ব্যথার সৃষ্টি হয়। মূলত এ ধরনের ব্যথাই হার্ট অ্যাটাকের সূচনা করে।

উত্তর

সোহানের রোগটি হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে জীবন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ যেমন- কিডনি, হৃৎপিণ্ড, চোখ ইত্যাদির স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। ডায়াবেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেমন- খাদ্য নিয়ন্ত্রণ, জীবন শৃঙ্খলা ও ঔষধ সেবন। মোটা লোকদের ডায়াবেটিস হলে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শমতো কঠিন খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তাদের চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন- শাকসবজি, রুটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ ইত্যাদি এবং কম শ্বেতসারযুক্ত খাদ্য খেতে হবে। এ খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করলে এ রোগ সাধারণত নিয়ন্ত্রণে চলে আসে। তবে ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। তবে সব ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হবে। তাকে নিয়মিত ও পরিমাণমতো সুষম খাদ্য গ্রহণ ও ব্যায়াম করতে হবে। নিয়মিত প্রস্রাব পরীক্ষা ও ফলাফল লিখে রাখতে হবে। মিষ্টি খাওয়া সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। সুতরাং উল্লিখিত আলোচনা হতে বলা যায়, নিয়মশৃঙ্খলা মেনে চলাই উক্ত রোগ নিয়ন্ত্রণের চাবিকাঠি।
SSCবিজ্ঞানঅধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হৃদচক্র বলতে কী বুঝায়?

হৃদচক্র বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শ্বেতকণিকার ভূমিকা উল্লেখ করো।

শ্বেতকণিকার ভূমিকা উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন?

সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আমরা কীভাবে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি?

আমরা কীভাবে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে দুটি পার্থক্য লেখো।

অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আমাদের শরীরের জন্য HDL উপকারী কেন?

আমাদের শরীরের জন্য HDL উপকারী কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.থ্রোম্বোসাইট বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

থ্রোম্বোসাইট বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার

ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগে আক্রান্ত হওয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এবং কেন?

রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অ্যানিমিয়া কী?

অ্যানিমিয়া কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হাইপারটেনশন বলতে কী বুঝায়?

হাইপারটেনশন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন?

রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।