সোহানের রোগটি নিয়ন্ত্রণ করতে জীবন শৃঙ্খলা মেনে চলার ভূমিকা আছে কী? বিশ্লেষণ কর।
উত্তর: সোহানের রোগটি হলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে জীবন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ যেমন- কিডনি, হৃৎপিণ্ড, চোখ ইত্যাদির স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। ডায়াবেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেমন- খাদ্য নিয়ন্ত্রণ, জীবন শৃঙ্খলা ও ঔষধ সেবন। মোটা লোকদের ডায়াবেটিস হলে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শমতো কঠিন খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তাদের চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন- শাকসবজি, রুটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ ইত্যাদি এবং কম শ্বেতসারযুক্ত খাদ্য খেতে হবে। এ খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করলে এ রোগ সাধারণত নিয়ন্ত্রণে চলে আসে। তবে ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। তবে সব ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হবে। তাকে নিয়মিত ও পরিমাণমতো সুষম খাদ্য গ্রহণ ও ব্যায়াম করতে হবে। নিয়মিত প্রস্রাব পরীক্ষা ও ফলাফল লিখে রাখতে হবে। মিষ্টি খাওয়া সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। সুতরাং উল্লিখিত আলোচনা হতে বলা যায়, নিয়মশৃঙ্খলা মেনে চলাই উক্ত রোগ নিয়ন্ত্রণের চাবিকাঠি।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
সোহানের রোগটি নিয়ন্ত্রণ করতে জীবন শৃঙ্খলা মেনে চলার ভূমিকা আছে কী? …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর