উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি সুস্থ রাখার উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনপ্রণালি অনুসরণ করে হৃৎপিণ্ড সুস্থ রাখা যায়। নিচে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য কিছু উপায় বিশ্লেষণ করা হলো- ১. দেহের উচ্চতা ও বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা। দেহের ওজন বৃদ্ধি পেলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। ২. প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া। ৩. শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্তে জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। ৪. ভিটামিন ও খনিজ লবণের চাহিদা সুষম খাদ্যে যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত। তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। উপর্যুক্ত বিষয়গুলোর পাশাপাশি, সঠিক ও পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে এবং অতিভোজন হতে বিরত থাকতে হবে। সময়মতো ঘুমাতে হবে এবং ধূমপান ও মদ্যপান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি সুস্থ রাখার উপায় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর