উদ্দীপকের A ও B এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A হলো ধমনি ও B হলো শিরা। মানবদেহে ধমনি ও শিরার মাধ্যমেই রক্ত প্রবাহিত হয়। নিচে ধমনি ও শিরার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যেসব রক্তনালিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় সেগুলোকে বলা হয় ধমনি। অপরদিকে, যেসব রক্তনালির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডপূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে বলা হয় শিরা। ধমনির প্রাচীর পুরু এবং তিনটি স্তরে গঠিত। এদের গহ্বর ছোট এবং এতে কোনো কপাটিকা থাকে না। ধমনি শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখায় বিভক্ত হয়। এগুলো ক্রমশ শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে কৈশিক জালিকায় শেষ হয়। অপরদিকে, শিরার প্রাচীর ধমনির মতো তিনটি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড় থাকে। শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। কতগুলো শিরা মিলে মহাশিরা গঠন করে। এরা কৈশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকের A ও B এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর