মানবদেহের সুস্থতার জন্য 'B [গণিত] উপাদানটির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের রেখাচিত্রের 'B [গণিত] উপাদানটি হলো রক্তকণিকা। মানবদেহে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা এ তিন ধরনের রক্তকণিকা রয়েছে। এসব রক্তকণিকা মানবদেহের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে উক্তিটির যথার্থতা নিরূপণ করা হলো- লোহিত রক্তকণিকা : i. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। ii. নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে ফুসফুসে বহন করে। iii. হিমোগ্লোবিন রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। শ্বেত রক্তকণিকা : i. লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ii. ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে। iii. বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তবাহিকায় রক্তের জমাট বাঁধতে বাধা দেয়। অণুচক্রিকা : i. শরীরের কোনো ক্ষতস্থান হতে রক্তক্ষরণ হলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে রক্তক্ষরণ বন্ধ হয়। ii. বিভিন্ন সংকোচনধর্মী পদার্থ ক্ষরণের মাধ্যমে রক্তবাহিকার সংকোচন ঘটিয়ে রক্তপাত বন্ধে সাহায্য করে। iii. রক্ত জালিকার ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম আবরণ পুনর্গঠনে অংশ নেয়। রক্তকণিকাসমূহের উপরিউক্ত কর্মকাণ্ডগুলো যথাযথভাবে সম্পাদনের ফলেই মানবদেহ সুস্থ থাকে। সুতরাং বলা যায়, "মানবদেহের সুস্থতার জন্য রক্তকণিকার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ”- উক্তিটি যৌক্তিক ও যথার্থ।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
মানবদেহের সুস্থতার জন্য 'B উপাদানটির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ…
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর