(ii) নং রক্তকণিকার বিভিন্ন উপাদানগুলোর কাজ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং রক্তকণিকা হলো শ্বেত রক্তকণিকা। নির্দিষ্ট কোনো আকার ও হিমোগ্লোবিন রঞ্জনবিহীন নিউক্লিয়াসযুক্ত বড় এ কোষগুলো মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবদেহে শ্বেত রক্তকণিকার কাজ ব্যাখ্যা করা হলো- i. লিম্ফোসাইট শ্বেত কণিকা অ্যান্টিবডি গঠন করে যা দেহে প্রবেশ করা রোগজীবাণু ধ্বংস করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ii. মনোসাইট ও নিউট্রোফিল শ্বেত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। iii. ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে। iv. বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। অতএব, মানবদেহে শ্বেত রক্তকণিকার ভূমিকা অপরিসীম।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
(ii) নং রক্তকণিকার বিভিন্ন উপাদানগুলোর কাজ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর