উদ্দীপকের প্রথম দুটি দুর্যোগ প্রকৃতিগতভাবে একটি অন্যটির বিপরীত- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম দুটি দুর্যোগ হলো বন্যা ও খরা। এ দুটি দুর্যোগ প্রকৃতিকগতভাবে একটি অন্যটির বিপরীত। বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। নদীভাঙন, বর্জ্য অব্যবস্থাপনাসহ নানা কারণে নদ-নদী ভরাট হয়ে যাওয়ায় নদ-নদীর পানি ধারণক্ষমতা কমে যায়। নদ-নদীর সীমিত পানি ধারণক্ষমতার কারণে ভারী বর্ষণ হলে বা উজানের অববাহিকা থেকে আসা পানি সহজে সাগরে যেতে পারে না। আবার বাংলাদেশের বেশির ভাগ এলাকা সমতল হওয়ায় বৃষ্টির পানি সহজে নদ-নদীতে গিয়ে পড়ে না। ফলে বন্যার সৃষ্টি হয়। জানমালের ক্ষয়ক্ষতি হলেও বন্যার ফলে জমিতে পলি পড়ে, যা জমির উর্বরতা বাড়ায় এবং ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে খরা একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়া খরার অন্যতম কারণ। পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই কমে যায়। এছাড়া ভূগর্ভের পানির মাত্রাতিরিক্ত উত্তোলন, ওজন স্তর ক্ষয়, নদীর গতিপথ পরিবর্তন, পানি সংরক্ষণ প্রক্রিয়ার অভাব ইত্যাদি খরা সৃষ্টির জন্য দায়ী। খরার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। মাটির উর্বরতা কমে যায়। এমনকি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান যে, নদ-নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণ ভারী বর্ষণ বা উজানের অববাহিকা থেকে আসা পানি নদীর দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে অপরদিকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়া খরা সৃষ্টির কারণ। অর্থাৎ বন্যা ও খরা এ দুর্যোগ দুটি প্রকৃতিগতভাবে একটি অন্যটির বিপরীত।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
উদ্দীপকের প্রথম দুটি দুর্যোগ প্রকৃতিগতভাবে একটি অন্যটির বিপরীত- বিশ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর