দেহ গঠনে A এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চার্ট-A এ রয়েছে ইলিশ মাছ, রুই মাছ, মুরগির মাংস, ডিম; যা দ্বারা খাদ্যের একটি মুখ্য উপাদান আমিষকে নির্দেশ করা হয়েছে। আমিষ প্রাণীদেহের গঠনে কাজ করে। দেহকোষের বেশিরভাগই আমিষ দ্বারা গঠিত। দেহের অস্থি, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং প্রভৃতি তৈরি হয় আমিষ দ্বারা। নতুন কোষ উৎপাদনে এটি একটি ভূমিকা পালন করে। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে এবং দেহ গঠনে সাহায্যকারী বিভিন্ন উৎসেচক ও হরমোন গঠনেও আমিষের ভূমিকা রয়েছে। প্রাণিকোষের গঠন ও কার্যাবলি এর সাহায্যে নিয়ন্ত্রিত হয়। প্রাণীদেহের শুষ্ক ওজনের ৫০%-ই আমিষ। অতএব, উপরিউক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হয় যে, চার্ট-A এ নির্দেশিত আমিষ জাতীয় খাদ্য প্রাণীদেহ গঠনের জন্য অপরিহার্য।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
দেহ গঠনে A এর ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর