কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] এর কোন উপাদানগুলো অধিক কার্যকর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে A এর খাদ্যগুলো হলো ইলিশ মাছ, রুই মাছ, মুরগির মাংস, ডিম যা আমিষ জাতীয় খাদ্য। B এর খাদ্যগুলো হলো শস্যবীজ, ডাল, আলু, টাটকা ফল, শাকসবজি, জিরা। এসব খাদ্যে ভালো পরিমাণ রাফেজ বা খাদ্যআঁশ পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে প্রধানত রাফেজ জাতীয় খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ রাফেজ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে, পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। এর ফলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোেধ সম্ভব হয়। অপরদিকে, আমিষ প্রাণীদেহের গঠনে কাজ করে। দেহকোষের বেশিরভাগই আমিষ দ্বারা গঠিত। দেহের অস্থি, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং প্রভৃতি তৈরি হয় আমিষ দ্বারা। নতুন কোষ উৎপাদনে এটি প্রধান ভূমিকা পালন করে। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে এবং দেহ গঠনে সাহায্যকারী বিভিন্ন উৎসেচক ও হরমোন গঠনেও আমিষের ভূমিকা রয়েছে। প্রাণিকোষের গঠন ও কার্যাবলি এর সাহায্যে নিয়ন্ত্রিত হয়। প্রাণীদেহের শুষ্ক ওজনের ৫০%-ই আমিষ। এছাড়া আমিষ জাতীয় খাবারের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কোনো ভূমিকা নেই। অতএব, উপরের আলোচনার মাধ্যমে বলা যায়, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উদ্দীপকের A ও B এর মধ্যে B উপাদানগুলো অধিক কার্যকর।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উদ্দীপকের 'A ও 'B এর কোন উপাদানগুলো অধিক ক…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর