উদ্দীপকে প্রদত্ত ২নং চিত্রটি হলো একটি হৃৎপিণ্ড। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনপ্রণালি অনুসরণ করে হৃদযন্ত্রকে সুস্থ রাখা যায়। হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য যেসব বিষয় মেনে চলতে হবে তা হলো-
i. দেহের উচ্চতা ও বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা। দেহের ওজন বৃদ্ধি পেলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে।
ii. প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া।
iii. শর্করা, মিষ্টি ও স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া। উদ্ভিজ্জ তেল রান্নার কাজে ব্যবহার করা। কিন্তু সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্তে জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে।
iv. ভিটামিন ও খনিজ লবণের চাহিদা সুষম খাদ্যে যা আছে তা অপরিবর্তিত রাখা উচিত। তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
সুতরাং হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য উপরিউক্ত বিষয়গুলোর পাশাপাশি পরিমিত পরিমাণে আহার করতে হবে এবং অতিভোজন পরিহার করতে হবে। সময়মতো ঘুমাতে হবে এবং ধূমপান ও মদ্যপান সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।