নেপাল ও বাংলাদেশে সংঘটিত দুর্যোগ দুটির সংঘটন পরবর্তী করণীয় তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: জাপানে ও বাংলাদেশে সংঘটিত দুর্যোগ দুটি হলো যথাক্রমে ভূমিকম্প ও ঘূর্ণিঝড়। প্রাকৃতিক এ দুর্যোগ দুটির সংঘটন পরবর্তী করণীয় সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ নিম্নরূপ- ভূমিকম্পে পরবর্তী করণীয় ভূমিকম্পে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতর আহতদের হাসপাতালে নিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে যার প্রয়োজন বেশি তাকে অগ্রাধিকার দিতে হবে। পানি, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হলে সরবাহ বন্ধ রাখতে হবে। সমুদ্র উপকূলে বসবাস করলে সমুদ্র উপকূল থেকে দূরে থাকতে হবে। দ্রুত ত্রাণ কাজের জন্য বিদ্যুৎ পানি, রাস্তাঘাট, যোগাযোগের জন্য মোবাইল ফোন ইত্যাদি সব রকমের ব্যবস্থা রাখতে হবে। সরকারিভাবে অগ্রাধিকার ভিত্তিতে এ কাজগুলো সম্পাদন করতে হবে। বড় ভূমিকম্প হলে আফটার শক হিসেবে আরো ভূমিকম্প হতে পারে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়: দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ এবং পুনর্বাসনের কাজ করাই হচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তী একমাত্র সমাধান। এ সময় সরকারি এবং বেসরকারি সব সংগঠনের সমন্বয় করে কাজ করা জরুরি।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
নেপাল ও বাংলাদেশে সংঘটিত দুর্যোগ দুটির সংঘটন পরবর্তী করণীয় তুলনামূল…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর