চিত্র 'A [গণিত] ও 'B [গণিত] এর মধ্যে গৃহে বিদ্যুতায়নে কোনটির ব্যবহার অসুবিধাজনক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'A [গণিত] ও 'B [গণিত] এর মধ্যে গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-A অর্থাৎ সমান্তরাল সংযোগটি বেশি সুবিধাজনক এবং চিত্র B অর্থাৎ সিরিজ সংযোগের ব্যবহার অসুবিধাজনক। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রতিটি বর্তনী উপাদান চালু বা বন্ধ করার জন্য আলাদা সুইচ থাকে। ফলে প্রয়োজন ও সুবিধমতো যে কোনো বর্তনী উপাদান (যেমন- বৈদ্যুতিক বাতি, পাখা প্রভৃতি) বন্ধ বা চালু করা যায়। একটি যন্ত্রকে বন্ধ বা চালু করলে এর কোনো প্রভাব অপর যন্ত্রগুলোর উপর পড়ে না। অর্থাৎ প্রতিটি যন্ত্রের সুইচিং ব্যবস্থা স্বতন্ত্র। সংযোগের প্রতিটি শাখায় আলাদাভাবে ফিউজ ব্যবহার করা যায় বলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা ব্যবস্থা অধিকতর সক্রিয় থাকে। এছাড়া সংযোগে কোনো একটি বর্তনী উপাদান নষ্ট হয়ে গেলেও অপরগুলোর উপর এর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ অপর যন্ত্রগুলো স্বাধীনভাবে চলতে থাকে। পক্ষান্তরে সিরিজ সংযোগের ক্ষেত্রে প্রতিটি বর্তনী উপাদান আলাদা ভাবে সুইচের মাধ্যমে অন/অফ করা যায় না, বরং একটি মাত্র সুইচের মাধ্যমে সবগুলো বর্তনী উপাদান একসাথে বন্ধ বা চালু করা যায়। রাস্তায় সোডিয়াম বাতির মাধ্যমে আলো সরবরাহের কাজে এরূপ সংযোগ বেশ সুবিধাজনক। সিটি কর্পোরেশনের লোকজন এক্ষেত্রে একটি মাত্র সুইচের মাধ্যমে সবগুলো বাতি জ্বালিয়ে বা নিভিয়ে সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বাসাবাড়িতে আমরা বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে সিরিজ সংযোগ উপযোগী নয়। সুতরাং দেখা যাচ্ছে, সবদিক বিবেচনায় বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে চিত্র-A বর্তনীর সংযোগ বা সমান্তরাল সংযোগ বেশি সুবিধাজনক এবং চিত্র-B বর্তনীর সংযোগ বা সিরিজ সংযোগ অসুবিধাজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
চিত্র 'A ও 'B এর মধ্যে গৃহে বিদ্যুতায়নে কোনটির ব্যবহার অসুবিধাজনক…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
কিলোওয়াট-ঘণ্টা [∵ মার্চ মাস = ৩১ দিন]
কিলোওয়াট-ঘণ্টা
= ৩৬.২৭ কিলোওয়াট-ঘণ্টা
=৩৬.২৭ ইউনিট
সুতরাং, মার্চ মাসে মোট ৩৬.২৭ ইউনিট খরচ হবে।উত্তর