মোক্তার সাহেবের অফিসে পান করার পানি কীভাবে বিশুদ্ধ করা হয় তা বর্ণনা কর।
উত্তর: মোক্তার সাহেবের অফিসের পানি বোতলজাতকরণ করে সরবরাহ করা হয়। বোতলজাত পানির কারখানায় ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করে পানিকে রোগজীবাণুমুক্ত করে বোতলজাত করা হয়। যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়। এদের মধ্যে অন্যতম হলো ক্লোরিন গ্যাস (Cl2)। এছাড়া ব্লিচিং পাউডার [Ca(OCl)Cl], সোডিয়াম হাইপোক্লোরাইড (NaOCl) ইত্যাদি ক্লোরিনসমৃদ্ধ যৌগ ব্যবহার করা হয়। যৌগগুলোতে বিদ্যমান ক্লোরিন পানিতে বিদ্যমান রোগজীবাণু ধ্বংস করে। পানি বিশুদ্ধকরণের এ প্রক্রিয়াটিকেই বলা হয় ক্লোরিনেশন। ক্লোরিন ছাড়াও ওজোন (03) গ্যাস দিয়ে অথবা অতি বেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগজীবাণু ধ্বংস করে পানিকে বোতলজাত করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
মোক্তার সাহেবের অফিসে পান করার পানি কীভাবে বিশুদ্ধ করা হয় তা বর্ণনা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর