উদ্দীপকে আবিদের ঘটনাটি উন্নয়নের কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আবিদের ঘটনাটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ক্ষেত্রকে নির্দেশ করে। যুগোপযোগী, সুসংগঠিত এবং আধুনিক পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো। দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়নের জন্য যোগাযোগের ক্ষেত্রে নিম্নোক্ত উন্নয়ন সাধিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে ইন্টারনেট, মোবাইল ফোন প্রযুক্তির বিকাশ দ্রুত প্রসার লাভ করেছে। অতীতে যোগাযোগের জন্য মানুষ চিঠিপত্র আদানপ্রদান করত যা পৌঁছাতে অনেক সময় লেগে যেত। বর্তমানে মুহূর্তের মধ্যে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে একদেশ থেকে অন্য দেশে খবর আদানপ্রদান করতে পারে। যা আধুনিক যোগাযোগ মাধ্যমের উন্নয়নের বহিঃপ্রকাশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্ব যেন এখন হাতের মুঠোয় চলে এসেছে। সমগ্র বিশ্বকে গ্লোবাল ভিলেজ হিসেবে বিবেচনা করার জন্য যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হচ্ছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে আবিদের ঘটনাটি উন্নয়নের কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর