উদ্দীপকে লিটনের প্রতিবেদনে উল্লিখিত অঞ্চলে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তা উল্লেখ করো।
উত্তর: লিটন দক্ষিণ ও পূর্ববঙ্গের উপর প্রতিবেদন তৈরি করেছিল। নিচে এ অঞ্চলদুটির পর্যটন কেন্দ্রসমূহ উল্লেখ করা হলো- দক্ষিণবঙ্গের পর্যটন স্থানসমূহ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি, মরমী কবি লালনশাহের মাজার ও শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, যশোরের সাগরদাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত 'শিশু স্বর্গ ও আর্ট গ্যালারী' চিত্রা নদীর তীরে, মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ, বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত, বৃহত্তর খুলনায় অবস্থিত প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্টে সুন্দরবন ইত্যাদি। পূর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ: টাঙ্গাইলের আটিয়া মসজিদ, মধুপুরের গড়, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতি বিজড়িত দরিরামপুর। সিলেটে হযরত শাহজালাল (র) ও শাহপরান (র) মাজার, কিন ব্রিজ, জাফলং-এ জয়ন্তিয়া পাহাড়, মৌলভীবাজারে মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া ইকোপার্ক ইত্যাদি। কুমিল্লার ময়নামতি বৌদ্ধ ও শালবন বিহার এবং ২য় বিশ্বযুদ্ধের সৈনিকদের সমাধিস্থল, নোয়াখালীর বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, হাতিয়া ও নিঝুম দ্বীপ ইত্যাদি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে লিটনের প্রতিবেদনে উল্লিখিত অঞ্চলে যে সকল পর্যটন কেন্দ্র রয়…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
