জীববৈচিত্র্যের উপর উক্ত দূষণটি কী প্রভাব ফেলছে? বিশ্লেষণ করো।
উত্তর: জীববৈচিত্র্যের উপর উক্ত দূষণটি তথা পানি দূষণ নেতিবাচক প্রভাব ফেলে থাকে। পরিবেশ এবং এর ভারসাম্য রক্ষার মূল উপাদান জীববৈচিত্র্য। বিপরীতক্রমে পরিবেশের যেকোনো উপাদানের দূষণ ঘটলে তা জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। পানি দূষণের কারণে জলজ বাস্তুসংস্থানের উপর প্রভাব পড়ে। ফলে অনেক জলজ প্রাণী ও মাছ বিলুপ্ত হয়ে যায়। এছাড়া পানি দূষিত হয়ে জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হয়, ফলে জলজ ক্ষুদ্র উদ্ভিদ প্ল্যাংকটন, কচুরিপানা, শেওলা জন্মাতে পারে না। যেসব ক্ষুদ্র মাছ এদের ভক্ষণ করে তাদের খাদ্যের অভাব হয়। বড় মাছ ক্ষতিগ্রস্ত হয়। এভাবে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে। এর ফলে অনেক প্রাণীর অস্তিত্ব সংকটের মুখে পড়ে যায়। সুতরাং, জীববৈচিত্র্য ধ্বংসে পানি দূষণ প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
জীববৈচিত্র্যের উপর উক্ত দূষণটি কী প্রভাব ফেলছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
