উদ্দীপকে উল্লিখিত সামাদের কর্মকাণ্ড পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সামাদ বেশি ফসল উৎপাদন করার জন্য জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেছে। উক্ত কর্মকাণ্ড পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। সার ও কীটনাশক জমিতে প্রয়োগের ফলে তা বৃষ্টি অথবা নিচু জমিতে গিয়ে পরবর্তীতে তা নদী, পুকুর বা ডোবায় গিয়ে পতিত হয় বলে পানি দূষণ হয়। এই পানি দূষণের ফলে জলজ প্রাণীরা মারা যায়। আবার সেসব মৃত জলজ প্রাণী অন্যান্য প্রাণী খেয়ে মৃত্যুমুখে পতিত হয়। অধিক সার ও কীটনাশক প্রয়োগের মাধ্যমে মাটিও দূষিত হয়ে যায় এবং মাটির উর্বরতা শক্তি অনেকাংশে হ্রাস পায়। ফলে দীর্ঘদিন মাটি দূষণের ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়। আবার কীটনাশক জমিতে স্প্রে করার সময় আশেপাশের বায়ুর সাথে মিশে বায়ু দূষিত করে। এই দূষিত বায়ু নিঃশ্বাসের মধ্য দিয়ে গ্রহণের ফলে মানুষসহ বিভিন্ন প্রাণীর মারাত্মক ক্ষতিসাধন হয়ে থাকে। বায়ুদূষণজনিত কারণে ফুসফুসের নানাবিধ রোগ হচ্ছে এবং সাথে পশু-পাখিদের জন্যও ক্ষতির কারণ হচ্ছে। সুতরাং উদ্দীপকের জমিতে যে সার ও কীটনাশক প্রয়োগ করা হয়েছে তা সর্বত্র প্রয়োগ করার ফলে উপরিউক্ত নানাবিধ পরিবেশ দূষণ তথা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সামাদের কর্মকাণ্ড পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফে…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর