পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যাবশ্যক। মানুষসহ অন্যান্য প্রাণীর বেঁচে থাকার প্রধান উপাদান হলো পরিবেশ। প্রকৃতিতে উদ্ভিদ, ক্ষুদ্রজীব, প্রাণী ও মানুষ পরিবেশের একটি সহনশীল অবস্থার ওপর নির্ভর করে বসবাস করে। আর পরিবেশের এ সহনশীল অবস্থার নেতিবাচক পরিবর্তন এ নির্ভরশীলতার পর্যায়কে দারুণভাবে ব্যাহত করে। পরিবেশের ক্ষতি হলে মানুষসহ সকল প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের ক্ষতি হয়। তাই আমাদের উচিত নিজেদের স্বার্থে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর