'A [গণিত] ও 'B [গণিত] এর উন্নয়ন কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক কোন কর্মকাণ্ডটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে অধিকতর ভূমিকা রাখে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত কর্মকাণ্ড হলো যথাক্রমে শিল্প উন্নয়ন ও যোগাযোগ উন্নয়ন। দেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য দ্রুত শিল্প উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিল্পের উন্নয়ন হলো বিভিন্ন ধরনের শিল্পখাতের উন্নয়ন। খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, পর্যটন শিল্প, সেবা ও তথ্য প্রযুক্তিভিত্তিক শিল্প ছাড়াও বিভিন্ন ধরনের শিল্পের উন্নয়নের মাধ্যমে ক্রমান্বয়ে শিল্পের উন্নয়ন সংঘটিত হচ্ছে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আবার, কৃষি এবং শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করে যোগাযোগ। তাই যোগাযোগের উন্নয়নের ওপর দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। যুগোপযোগী, সুসংগঠিত এবং আধুনিক পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো। দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়নের জন্য যোগাযোগের উন্নয়ন সাধিত হচ্ছে। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে শিল্প ও যোগাযোগ উভয়ই গুরুত্বপূর্ণ হলেও সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে শিল্প কর্মকাণ্ডটি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বেশি ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
'A ও 'B এর উন্নয়ন কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক কোন কর্মকাণ্ডটি বাংলাদে…
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর