দৃশ্যকল্প-১ এ কোন ধরনের উন্নয়ন নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নির্দেশ করে। সড়কপথ বাংলাদেশের পরিবহণ ব্যবস্থার মধ্যে অন্যতম। এর মাধ্যমে দেশের যেকোনো স্থানে দ্রুত যাতায়াত ও পণ্য পরিবহণ করা যায়। সমতলভূমি সড়কপথ গড়ে ওঠার জন্য অনুকূল। এজন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেট অঞ্চলে অনেক সড়কপথ গড়ে উঠেছে। বাংলাদেশের সড়কপথগুলো বসতির বিন্যাসের উপর নির্ভর করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অধিকাংশ সড়ক স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য রেলপথ ও নদীপথের পরিপূরক হিসেবে নির্মিত হয়েছে। সাধারণত কাঁচা সড়কগুলোই উন্নত করে পাকা সড়ক করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের যথেষ্ট অবদান রয়েছে। বর্তমানে সড়কপথের উন্নয়নে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সড়কপথ সারাদেশে ছড়িয়ে আছে। এ দেশের সব স্থানেই সড়কপথে যাওয়া যায়। বাজার ব্যবস্থার উন্নতি, সুসম অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উন্নয়ন ও বণ্টন, শিল্পোন্নয়ন, ব্যবসায়-বাণিজ্যের উন্নতি, কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের উন্নয়ন নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর