দৃশ্যকল্প-২ ও ৩ এর মধ্যে কোনটির উন্নয়নের ওপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সর্বাধিক নির্ভর করে? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: দ্যশ্যকল্প-২ ও ৩ যথাক্রমে কৃষি উন্নয়ন ও বাসস্থানের উন্নয়ন। কৃষি ক্ষেত্রে উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সর্বাধিক নির্ভর করে। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এখানকার অধিকাংশ জনগোষ্ঠী কৃষিকাজের উপর নির্ভরশীল। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭অনুসারে, জিডিপিতেহ কৃষি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম খাত (১ম ও ২য় খাত যথাক্রমে সেবা ও শিল্প)। বাংলাদেশ একটি জনবহুল দেশ। বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। খাদ্য চাহিদা বৃদ্ধির সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা না যায়, তাহলে আমাদের দেশ খাদ্য আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়তো। এটি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বড়ো বাধা। এছাড়া বাংলাদেশ বর্তমানে শিল্পোন্নয়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশ হওয়ার পথে অগ্রসরমান। কিন্তু শিল্পের প্রসার ও উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। যেমন- পাট, বস্ত্র ইত্যাদি শিল্পের কাঁচামাল কৃষি থেকেই আসে। তাই কৃষির উন্নয়ন শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এভাবে আমাদের দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সাথে সাথে শিল্পসহ সার্বিক উন্নতির জন্য কৃষিক্ষেত্রে উন্নয়ন আবশ্যক। এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যাবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ এর মধ্যে কোনটির উন্নয়নের ওপর বাংলাদেশের অর্থনৈতিক উ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর