গ্রীন হাউজ প্রতিক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর: বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে বড় ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বায়ুমণ্ডল হলো গ্রিন হাউসের বা কাচ ঘরের কাচের দেয়াল বা ছাদের মতো। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ ও শক্তির মূল উৎস। পৃথিবীতে আসা সূর্যালোক ভূপৃষ্ঠ শোষণ করে ও বায়ুমণ্ডল উত্তপ্ত করে। আবার মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন- কাঠ কয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানায় ধোঁয়া ইত্যাদি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এ গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে সৃষ্টি হচ্ছে ক্রমশ পুরু একটি (গ্রিন হাউস) গ্যাসের স্তর বা চাদর। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত যায় না। ফলে তাপ শোষণের পরিমাণ বৃদ্ধি পায় এবং ক্রমশ উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াই হলো গ্রিন হাউস প্রভাব বা প্রতিক্রিয়া।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
গ্রীন হাউজ প্রতিক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর