আর্দ্র অঞ্চলে বসতি কেন গড়ে ওঠে? ব্যাখ্যা করো।
উত্তর: আর্দ্র অঞ্চলের বসতি পানীয় জলের সহজলভ্যতার কারণে গড়ে ওঠে। জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল। এজন্যই নির্দিষ্ট জলপ্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে তোলে। মরুময় এবং উপমরুময় অঞ্চলে ঝরণা এবং প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংঘবদ্ধ হয় বসতি স্থাপন করে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
আর্দ্র অঞ্চলে বসতি কেন গড়ে ওঠে? ব্যাখ্যা করো।
উত্তর