বিজয়ের চাকরিস্থলের খামারটি যে বসতির অন্তর্গত তার বিবরণ দাও।
উত্তর: বিজয়ের চাকরিস্থলের খামারটি বিক্ষিপ্ত বসতির অন্তর্গত। অবস্থানের প্রেক্ষিতে ও বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে তিনটি ভাগ করা যায়। বিক্ষিপ্ত বসতি এর মধ্যে একটি। এ ধরনের বসতিতে পরিবারগুলো ছড়ানো-ছিটানো অবস্থায় বসবাস করে। উদ্দীপকের বিজয় তার চাকরিস্থলে এরূপ বসতিই দেখেছে। পৃথিবীর অধিকাংশ বিক্ষিপ্ত বসতি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠেছে। এ ধরনের বসতির বৈশিষ্ট্য হচ্ছে- i. দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, ii. অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, iii. অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা প্রভৃতি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
বিজয়ের চাকরিস্থলের খামারটি যে বসতির অন্তর্গত তার বিবরণ দাও।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর