আলেকজান্দ্রিয়া নগরের উৎপত্তির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: বাণিজ্যিক কারণে মিশরের আলেকজান্দ্রিয়া নগরের উৎপত্তি হয়েছে। সভ্যতার আদি পর্ব হতে সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। এ সকল স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথের মিলনস্থলে গড়ে ওঠে। শহর ও নগর বিকাশের ক্ষেত্রে এর প্রভাব আজও অত্যন্ত ক্রিয়াশীল। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে মিশরের আলেকজান্দ্রিয়া বাণিজ্য নগরী গড়ে ওঠে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
আলেকজান্দ্রিয়া নগরের উৎপত্তির কারণ ব্যাখ্যা কর।
উত্তর