আসাদের বসবাসরত অঞ্চলের জনবসতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: আসাদের বসবাসরত অঞ্চলে জনবসতি হলো নগর বসতি। নিচে নগর বসতি ব্যাখ্যা করা হলো- নগর বসতি বলতে সাধারণত অকৃষিভিত্তিক কর্মকাণ্ড দ্বারা পরিচালিত একটি অঞ্চলের সার্বিক দিকের উন্নয়নকে বোঝায়। শহর এলাকায় মানুষ কৃষিভিত্তিক পেশা পরিত্যাগ করে শিল্পভিত্তিক পেশায় আত্মনিয়োগ করে। শহর এলাকায় সেবামূলক কর্মকাণ্ড বেশি পরিলক্ষিত হয়। যেমন- শহরাঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, হাসপাতাল, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি পরিলক্ষিত হয়। শহর অঞ্চলের জনগোষ্ঠী শিক্ষা-দীক্ষায় আধুনিক এবং এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড তথা শিল্পায়ন দ্রুততর বৃদ্ধি পেতে থাকে যে কারণে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা বিরাজ করে। তাই সেখানকার বসতিগুলোতে ঘনবসতি পরিলক্ষিত হয়। এছাড়া শহরের মানুষ পাকা বাড়ি বা অট্টালিকায় বসবাস করে। অর্থাৎ শহরের বসতির মধ্যে উন্নত জীবনযাপন পরিলক্ষিত হয়। উদ্দীপকের আসাদের এলাকায় আকাশচুম্বী অট্টালিক রয়েছে যা নগর বসতিতে দেখা যায়। তাই আসাদের এলাকার জনবসতি হলো নগর বসতি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
আসাদের বসবাসরত অঞ্চলের জনবসতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর